ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ৩ অক্টোবর ২০২১
আপডেট: ১২:০৬, ৩ অক্টোবর ২০২১

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আজ রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে।

এই ২২ দিন মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে আজ মধ্যরাত পর্যন্ত যারা নদীতে ইলিশ শিকার করবে, মাছগুলো বাজারজাত ও বিক্রিতে যেন তাদের কোনো আইনগত সমস্যা না হয়, সেদিকে নজর দেয়ার দাবিও জানাচ্ছেন জেলেরা।

প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এর আগে ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য নদীতে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। গত ২৪ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে শুরু করেছিল জেলেরা।

সে সময় জেলেরা জানিয়েছিল, এবার মাছ আকার তুলনামূলকভাবে ছোট। তারপরও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি তারা। এমনকি ওই সময় তিনশ, পাঁচশ ও সাতশ টাকা কেজি দরে বিভিন্ন আকারের ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়