নিজস্ব প্রতিবেদক
দেশে আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে। সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
সোমবার রাত ১১টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের প্রথম চালান এবং আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজের দ্বিতীয় ও রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজের তৃতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে।
বিবরণীতে বলা হয়, আজ ও আগামীকালের তিনটি চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























