ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ৪ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:৫০, ৫ অক্টোবর ২০২১

২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৪

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭৯৪ জনের শরীরে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন।

সোমবার (৪ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের তিনজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগ মৃত্যুশূন্য।

গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

আইনিউজ/এসডি

দেশে করোনায় আক্রান্তদের ৯৮ শতাংশের শরীরেই ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্ট

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ ফল

করোনা রোগীদের পাশে মৌলভীবাজারের ইংল্যান্ড প্রবাসীরা

Green Tea
সর্বশেষ