নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:০৬, ৫ অক্টোবর ২০২১
ক্লিনফিড বাস্তবায়নে বুধবার থেকে মোবাইল কোর্ট
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
বিদেশি চ্যানেলের ক্লিনফিড বা বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে বুধবার (৬ অক্টোবর) থেকে ফের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা ১ অক্টোবর থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত তাদের সময় দিলাম। কাল থেকে ক্লিনফিড ছাড়া কোনো চ্যানেল চালালে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশে অনেক চ্যানেলের ক্লিনফিড আসে। সেগুলো প্রথমে কেউ চালায়নি, পরে অনেকে চালানো শুরু করেছে। যেসব চ্যানেল ক্লিনফিড হিসেবে আসে, সেগুলো চালানোর জন্য আমরা আজকেও সময় দিচ্ছি। আগামীকাল (বুধবার) থেকে দেশের বিভিন্ন জায়গায় যেসব চ্যানেল ক্লিনফিড থাকা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেগুলোর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অন্যান্য শর্ত যদি কেউ না মানে, তবে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা দেশ এবং দেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রিজের স্বার্থে আইন কার্যকর করেছি। এ আইন আশেপাশের অনেক দেশে অনেক আগেই কার্যকর হয়েছে। আমাদের দেশের একটি মহল এ আইন কার্যকর করতে দেয়নি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
তথ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, এটাকে পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি। আইন কার্যকরের বিষয়ে আমরা এবার অত্যন্ত বদ্ধপরিকর।
এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























