ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ৫ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৫০, ৬ অক্টোবর ২০২১

বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত আটক

রাজধানীর উত্তরা এলাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় কথিত সাংবাদিক ও টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ