নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১৩, ৬ অক্টোবর ২০২১
টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ ২৮-২৯ অক্টোবর
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৮ সেপ্টেম্বর দেশে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে যারা প্রথম ডোজের নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে আগামী ২৮ এবং ২৯ অক্টোবর।
বুধবার (৬ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম
তিনি বলেন, এ মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আগামী ২৮-২৯ অক্টোবর টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর আগামী মাস নাগাদ অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।
খুরশীদ আলম বলেন, সরকারের লক্ষ্যমাত্রা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। টিকা ও জনবল স্বল্পতায় সেটা কিছুটা সময়সাপেক্ষ হলেও অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ করা গেলে অনেকটা বড় স্বস্তি মিলবে।
নিয়মিত টিকা কার্যক্রম আরও গতিশীল করা যায় কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক আরও বলেন, প্রতিদিন বড় পরিসরে টিকা দিতে গেলে সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। কোভ্যাক্সের টিকা আসছে ঠিকই, কিন্তু তারা খুব বেশি আগে আমাদের জানাতে পারে না যে, কবে কী পরিমাণ টিকা আসবে। ফলে আমরা বেশি আগে পরিকল্পনাও করতে পারিনি। এদিকে, আমাদের সক্ষমতা থাকলেও প্রতিদিন খুব বড় আকারে বেশি মানুষকে টিকা দেওয়াও সম্ভব নয়। এতে অন্যান্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। বিশেষ করে, গত ক্যাম্পেইনের যে ৮০ হাজার কর্মী কাজ করেছেন তারা অন্য স্বাস্থ্যসেবা বন্ধ রেখে এটি করেছেন। ফলে প্রতিদিন সেটা করা যাবে না বলেই আমরা পাঁচ-ছয় লাখ করে দিচ্ছি।
এর আগে গত ২৮, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত টিকা ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একইসঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























