ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৩৮, ৮ অক্টোবর ২০২১

ইউআরসি ইন্সট্রাক্টরদের `অনুপ্রবেশ` বন্ধে পিটিআই ইন্সট্রাক্টরদের দাবি

মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছেন পিটিআই ইনস্ট্রাকটররা।

মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছেন পিটিআই ইনস্ট্রাকটররা।

ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশ বন্ধ করে পিটিআই ইন্সট্রাক্টরদের সহকারি সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতির দাবি জানিয়েছে বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ। ৬৭টি পিটিআই হতে একযোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের এ দাবি পেশ করা হবে বলে জানা গেছে।

গত বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় তারা এমন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘গেজেটেড অফিসার ও নন গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা-২০২১ (প্রস্তাবিত)’ এর যৌক্তিক সংশোধনের দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো-

১। প্রস্তাবিত নিয়োগ বিধিমালার অসংগতি যৌক্তিকভাবে সংশোধন করে পিটিআই ইন্সট্রাক্টরগণকে সহকারি সুপারিনটেনডেন্ট পদে ১০০% পদোন্নতির বিধান রাখার ব্যবস্থা করে পিটিআই বর্হিভূত প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশ বন্ধ করা ও নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১’ এর অনুচ্ছেদ ৪(২) এর সুস্পষ্ট লঙ্ঘনের পথ বন্ধ করা। 

২। পিটিআই ইন্সট্রাক্টরদের দীর্ঘ ২৮/২৯ বছরের পদোন্নতি বঞ্চনার অবসান করে সকল শূন্য পদে সহকারি সুপারিনটেনডেন্ট হিসেবে পদোন্নতি/ চলতি দায়িত্ব প্রদানের ব্যবস্থা করা 

৩। চাকুরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০১৫ এর ৭(১) ও ৭(২) অনুচ্ছেদ মোতাবেক যোগ্য সকল কর্মরর্তাগণকে উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা।

৪। পিটিআই’তে কর্মরত সকল ইন্সট্রাক্টরগণকে গ্রেডেশন তালিকায় অন্তর্ভূক্তির ব্যবস্থা করা। 

৫। ইন্সট্রাক্টর নিয়োগ বন্ধ থাকার কারণে একাডেমিক অচলাবস্থার নিরসনের জন্য সকল শূন্যপদে ইন্সট্রাক্টর নিয়োগের ব্যবস্থা করা।

৬। পিটিআই’কে নন-ভ্যাকেশন প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা ও কুদরত-ই-খুদা কমিশনের সুপারিশের আলোকে পিটিআই’কে কলেজের মর্যাদা প্রদানসহ যথাযোগ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ