Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ১২ আগস্ট ২০২২

করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়লো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২১৮ জনের করোনা শনাক্ত হয়। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু ও ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।

একদিনে দেশে ৩৫০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়