নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:০২, ২৭ আগস্ট ২০২২
বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বলেছেন,
‘১ মাস পর আর বিদ্যুৎ সমস্যা থাকবে না’
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী
দেশে চলমান বিদ্যুৎ সঙ্কটে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই অবস্থার মধ্য দিয়ে গত এক মাস ধরে চলছে দিনযাপন। বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বলছেন এক মাস বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পারলে বিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব। এক মাস পর আর বিদ্যুৎ সমস্যা থাকবে না বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে চুনকুটিয়া গার্লস স্কুল মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।
‘সারাদেশে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে প্রায় সাড়ে ৩ লাখ পাম্প চলছে সেচের জন্য। রাত ১২টার পর সারাদেশেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লোডশেডিং থেকে আমরা আসতে আসতে বের হচ্ছি। একটু ধৈর্য ধরতে হবে।’
সভায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আপনারা ধৈর্য ধরেছেন। আর একটি মাস অপেক্ষা করুন। এক মাস পর বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণ করা হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ব্যাপারে আপনারা সাশ্রয়ী হোন।
‘জ্বালানি সংকটে একটি বড় বিপর্যয়ে পড়েছে বিশ্ব। বর্তমানে জার্মানিতে ২০ শতাংশ গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপের অনেক উন্নত দেশও জ্বালানি সমস্যায় ভুগছে। ৫ ডলারের গ্যাস এখন ৫৭ ডলারে গিয়ে থেমেছে’— বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১২/১৩ বছরে দেশে বহু ইন্ডাস্ট্রি হয়েছে, ঘরে ঘরে গাড়ি, প্রতিটি ঘরে বিদ্যুৎ, জায়গায় জায়গায় কলকারখানা হয়েছে। এ জন্য আমাদের প্রচুর বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই আমাদের সাশ্রয়ী হতে হবে। প্রতিটি বাড়িতে গাড়ি, মোবাইল, ইন্টারনেট ডিজিটাল সুবিধাসহ বাংলাদেশ হওয়ায় আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আমরা ভালোই ছিলাম। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদেরও সমস্যায় পড়তে হয়েছে । বিদ্যুৎ শতভাগের পর নিরবচ্ছিন বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও বিশ্বে জ্বালানি বিপর্যয়ের কারণে ছোট দেশ বাংলাদেশে এর ছোঁয়া লেগেছে। আরও এক মাসের মধ্যে এ সমস্যা কাটিয়ে উঠতে পারব, আপনাদের আরও একটি মাস কষ্ট করতে হবে।’
তিনি বলেন, ‘সারাদেশে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে প্রায় সাড়ে ৩ লাখ পাম্প চলছে সেচের জন্য। রাত ১২টার পর সারাদেশেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। লোডশেডিং থেকে আমরা আসতে আসতে বের হচ্ছি। একটু ধৈর্য ধরতে হবে।’
সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ডা. এইচ এম সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রাশেদা খানম মিনু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি গাজি মাসুম বিল্লাহ জুয়েলসহ আরও অনেকে।
- মজুরী বৃদ্ধির দাবিতে এবার চা শ্রমিক সন্তানদের মানববন্ধন
- অফিসের সময় শুরুর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এ ছাড়া উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, বাস্তা ইউপি চেয়ারম্যান মো. আশকর আলীসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- মৌলভীবাজারে বঙ্গবন্ধু : খুঁজে পাই পিতার পদচিহ্ন (ভিডিও)
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























