আইনিউজ ডেস্ক
ওবায়দুল কাদের বলেছেন,
বিএনপি টাকা দিয়ে নানা ধরনের ফ্রন্ট তৈরি করে বিশৃঙ্খলা করছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানান ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে।
রোববার (২৮ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এদিন নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে, সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।
দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতির দুঃসময় কেটে যাবে, সুদিন ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ অন্যান্য নেতারা।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























