Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১ সেপ্টেম্বর ২০২২

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির ফখরুল-খসরু

৫ হাজার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত

৫ হাজার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত

রাষ্ট্রের বিরুদ্ধে দাঙ্গার উসকানি দেওয়ার অভিযোগে মামলায় আত্মসমর্পণ করে অবশেষে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে ৫ হাজার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদন মেজবাহ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে  জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায় কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন তিনি। নওমীকে তিনি বলছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছাত্রদলের লোকজন ঢুকে পরে।

দেশে দুর্নীতিতে ২য় অবস্থানে পাসপোর্ট খাত

অপরদিকে মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীর হুকুমে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মাঝে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে উত্তরায় এনা পরিবহনের দুই বাসে অগ্নিসংযোগ, জিগাতলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও হামলা করে কর্মীদের আহত করেছে, মিরপুরে মারপিট, হামলা ও গুলিবর্ষণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা। আসামিরা সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন।

দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

২০১৮ সালের ৬ আগস্ট জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি তেজগাঁও থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তেজগাঁও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়