Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

ঢাকা:

প্রকাশিত: ১২:৩৮, ১ সেপ্টেম্বর ২০২২

চতুর্থ শিল্পবিপ্লবের ঝুঁকি মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান

চতুর্থ শিল্পবিপ্লবের ঝুঁকি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় যারা পিছিয়ে পড়বে তারা সব জায়গা থেকে বাদ পড়ে যাবে। এখন কোয়ালিটির যুগ, এজন্য কোয়ালিটিসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ব্লেন্ডেড শিক্ষা ও দক্ষতা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, চাহিদামতো দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে ২০৪১ সাল পর্যন্ত যেতে হবে না, তার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে। এজন্যই এই কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীঘ্রই এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি বিকাশে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

মন্নুজান সুফিয়ান বলেন, সারা দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসকল অর্থনৈতিক অঞ্চলে কোটির বেশি দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মসংস্থান অধিদপ্তর গঠন করছে। কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে লোকজন দেশের বাইরে যায়। সামনে দিন আসছে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বাইরের দেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে।

প্রতিমন্ত্রী এসময় ব্লেন্ডেড শিক্ষা ও দক্ষতা বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগী দেশ, সংস্থা, শ্রমিক সংগঠনসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন।

চা শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়

মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আকতার ও জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিবগণ, শিক্ষা, এটুআই আইসিটি বিভাগ, আইএলও’র প্রতিনিধি, শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়