Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

ঢাকা:

প্রকাশিত: ২০:০৯, ১ সেপ্টেম্বর ২০২২

বিআরটিএ-এর অভিযান

অতিরিক্ত ভাড়া রাখায় ৮৪টি বাসকে জরিমানা

৮৪টি বাসের বিপরীতে ৮৪টি মামলায় মোট ৩ লাখ ৪৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়

৮৪টি বাসের বিপরীতে ৮৪টি মামলায় মোট ৩ লাখ ৪৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়

অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগসহ গাড়ির রুট পারমিট না থাকা, ফিটনেসে গাফিলতি ইত্যাদি কারণে বিআরটিএ-এর অভিযান ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৮৪টি বাসকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১৪টি স্পটে বিআরটিএ’র ৯টি ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করে এসব জরিমানা করে।

অভিযানে এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে ৮৪টি মামলায় মোট ৩ লাখ ৪৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।

বিআরটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়