নিজস্ব প্রতিবেদক
স্বর্ণের দাম আকাশ ছোঁয়া, ভরি এখন সাড়ে ৮৪ হাজার!
সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা
দেশের বাজারে এর আগে স্বর্ণের দাম এতো উচ্চতায় পৌঁছায়নি। রীতিমত রেকর্ড করলো বাজারে ভালো মানের স্বর্ণের নির্ধারিত দাম। তিন সপ্তাহের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। ভালো মানের স্বর্ণের ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকায় উঠেছে।
অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বেড়েছে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। ফলে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। আজ রোববার (১১ সেপ্টেম্বর) থেকে এই নতুন দর কার্যকর হবে বলি জানিয়েছে বাজুস।
এর আগে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় গত ৬ আগস্ট স্বর্ণের ভরি ৮৪ হাজার ৩৩১ টাকায় উঠেছিল। এতোদিন দেশের বাজারে সেটাই ছিল সর্বোচ্চ দর।
পরে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত ২১ আগস্ট স্বর্ণের দাম কমে ৮৩ হাজার ২৮১ টাকায় নেমে আসে। কিন্তু, এখন আবার নতুন দাম নির্ধারণ করায় আকাশ ছুঁয়েছে ভালো মানের স্বর্ণের দাম। শুধু স্বর্ণই নয় পাশাপাশি বেড়েছে অন্যান্য ধাতব স্বর্ণালঙ্কারের দামও।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























