Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২২

এবার প্রধানমন্ত্রীর সাথে লন্ডন-আমেরিকা সফরে যাচ্ছেন মোমেন

লন্ডন, নিউইয়র্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সফরসঙ্গী দলে থাকবেন

লন্ডন, নিউইয়র্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সফরসঙ্গী দলে থাকবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চারদিনের ভারত সফরে সঙ্গীদল থেকে বাদ পড়ে বেশ আলোচনায় আসেন আব্দুল মোমেন। গুঞ্জন ওঠে সাম্প্রতিক বলা বেফাঁস কথাবার্তার জন্য তাকে ভারত সফর বাদ দেয়া হয়েছে! যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে শারিরীক অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যেতে পারেন নি।

এবার জানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সফরসঙ্গী দলে থাকবেন।

তিনি জানান, ‘স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় ভারত সফরে (৫-৮ সেপ্টেম্বর) তার সফরসঙ্গী দলের অংশ ছিলেন না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘একটি অশ্রুসিক্ত মুহূর্ত: ইন্টারলকিং চ্যালেঞ্জের রূপান্তরমূলক সমাধান’- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন।

কোভিড-১৯ মহামারি, ইউক্রেনের যুদ্ধ, অনাকাঙ্খিত প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য বিভিন্ন হুমকির বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগসহ বিভিন্ন জটিল ও আন্তঃসংযুক্ত সংকটের স্বীকৃতিস্বরূপ এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।

২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা এই বিশাল বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান অনুসন্ধান করবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা চলতি বছরের সাধারণ বিতর্ক সম্পূর্ণরূপে ব্যক্তি পর্যায়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়