ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

রংপুর:

প্রকাশিত: ১৬:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে সাড়ে ৪ হাজার কোটি টাকা খাটাতে চায় ভারত

বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে ভারত

বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে ভারত

বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ভারতের ব্যবসায়ীগণ বিনিয়োগের প্রস্তাব দেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের সকল কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। এছাড়া, আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজস্ব বাসভবনে ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ভারতের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যায় তিস্তার পানি চুক্তি হতে আর বেশি সময় লাগবে না।

মন্ত্রী দেশের ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়ে যাবার কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। ডলারের দামের সাথে বিশ্ববাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে আরো এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।

মন্ত্রী আরো বলেন, ইউক্রেন-রাশিয়াসহ অন্য দেশ থেকে বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ