Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২২

রণেশ মৈত্র : আরেক ভাষাসৈনিক নক্ষত্রের পতন

ভাষাসৈনিক ও সাংবাদিক রণেশ মৈত্র

ভাষাসৈনিক ও সাংবাদিক রণেশ মৈত্র

ভাষাসৈনিক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র মারা গেছেন। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রণেশ মৈত্র এক ডজনের বেশি গ্রন্থের লেখক। ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তাঁতি অধিকার প্রতিষ্ঠা, ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনসহ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম লিখতেন।

রণেশ মৈত্রের পরিবার ও শিক্ষা

১৯৩৩ সালের ৪ঠা অক্টোবর রাজশাহী জেলায় মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন রণেশ মৈত্র। পিতা রমেশ মৈত্র ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

তিনি ১৯৫০ সালে জিসিআই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বর্ণাঢ্য কর্মজীবন
রণেশ মৈত্র ১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে তিন বছর সাংবাদিকতা করার পর ১৯৫৫ সালে দৈনিক সংবাদে যোগ দেন।

১৯৬১ সালে দ্য ডেইলি মর্নিং নিউজ এবং ১৯৬৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দৈনিক অবজারভারে পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে দি নিউ নেশনের মফস্বল সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি দ্য ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ থেকে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে একজন ফ্রি-ল্যান্স সাংবাদিক হিসেবে দেশের শীর্ষ পত্রপত্রিকায় কলাম লিখছেন।

রণেশ মৈত্রের গ্রন্থরাজি
বাংলাদেশ কোন পথে? (২০২০)।
আত্মজীবনী (২০২১)।
প্রবন্ধসংগ্রহ (২০২১)।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়