Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

হিন্দুদের জামায়াতের আর্থিক সহায়তা, প্রশংসার সাথে আছে প্রশ্ন

নৌকাডুবিতে নিহত ৭১ জনের পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে সহায়তা তোলে দিয়েছেন জামায়াত

নৌকাডুবিতে নিহত ৭১ জনের পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে সহায়তা তোলে দিয়েছেন জামায়াত

পঞ্চগড়ে মহালয়ার যাত্রাপথে করোতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে সমবেদনা, সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতি পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে সহায়তা তোলে দিয়েছেন জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান। জামায়াতের এই আর্থিক সহায়তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছে।

জামায়াতের এই উদ্যোগকে প্রশংসা জানাচ্ছেন অনেক হিন্দু অনলাইন এক্টিভিস্ট। সেই সাথে কেউ কেউ প্রশ্ন তোলছেন- জামায়াত দলভারী করতে এরকম লোক দেখানো উদ্যোগ নিচ্ছে। মানবতার ছদ্মবেশে ভোটের রাজনীতি করতেই জামায়াত এই পথ বেছে নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদাণের ছবি সম্বলিত পোস্টগুলোতে জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক হিন্দু ধর্মাবলম্বী।  

এ উদ্যোগ জামায়াতে ইসলামীর মানবতার ছদ্মবেশে ভোটের রাজনীতি হলেও তারা লিখছেন- রাজনীতি যদি হয় মানুষের উপকারে। তাহলে সেটা যে দলেরই হোক মানুষ গ্রহণ করবে।

শ্রী নিহার হালদার নামের একজন সনাতন ধর্মাবলম্বী লিখেছেন- পঞ্চগড়ের নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বীর ৭১ জন মৃতের পরিবারকে ৩০ হাজার করে টাকা দিল জামায়াত। হিন্দু ঐক্য পরিষদসহ বাকি হিন্দু সংগঠনগুলো আজকে কোথায়?

অনেকেই আবার বলছেন মূলত ভোটের রাজনীতি করতেই জামায়াতে ইসলামীর এমন উদ্যোগ। তারা এসবের চেয়ে বরং দেশে জামায়াতে ইসলামীর অনেক নেতার সাম্প্রদায়িক কর্মকাণ্ডের ব্যাপারে জামায়াতের কাজ করা উচিত বলে মন্তব্য করছেন।

জানা যায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহত ৭১ জনের পরিবারে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা করেছেন জামায়াতের আমির নিজের। ৩০ হাজার করে মোট ২১ লাখ টাকারও বেশি আর্থিক সহায়তা তুলে দিয়েছেন নিহতদের পরিবারগুলোকে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়