Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪১, ৩ অক্টোবর ২০২২

যুক্তরাষ্ট্রে সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রাণী দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্যে যোগদান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ওয়াশিংটন সময় রবিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন ছেড়ে আসে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ডালাস এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা। সেখান থেকে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাতে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়