ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫০, ১১ অক্টোবর ২০২২

যেকোন দুর্যোগ মোকাবিলায় জনগণকে পাশে চান প্রধানমন্ত্রী

একনেক সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একনেক সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আমাদের শক্তি, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, যেকোন দুর্যোগ মোকাবিলা সম্ভব।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা।

পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করোনার মতো বর্তমান অর্থনৈতিক সংকটও মোকাবিলা করা যায়।

করোনা মহামারি থেকে ঘুরে না দাঁড়াতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যে মন্দা দেখা দিয়েছে, সে বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ঝড়ঝাপ্টা এগুলো আমাদের আছেই, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো আমাদের সবসময় মোকাবিলা করতে হয়, করতে হবে। যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই।

জনগণের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, জনগণকে উদ্বুদ্ধ করে সেই জনগণকে কাজে লাগাতে হবে। যেভাবে আমরা করোনা মোকবিলা করেছি, ঠিক সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন-অর্জনের এ ধারাটা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়