Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২, ৩১ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:১৪, ৩১ অক্টোবর ২০২২

বাংলাদেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন,  শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত হয়ে বিএনপির মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতাবিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।

আজ সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি। খালেদা জিয়ার জন্য একটা মিছিলও তারা করতে পারেনি। এখন নাকি আন্দোলনে নামবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে।

তিনি আরো বলেন, ফখরুল সাহেবদের এই আন্দোলনের নাটাই কোথায় তা আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনোই বাস্তব হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়