ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ১ এপ্রিল ২০২৩

আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে নতুন করে আবারও বাড়ল সোনার দাম। বাজারে প্রতি ভরিতে ১ হাজার ৫১৭ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম বাড়ার পর দেশের বাজারে সবচেয়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকায়। 

আগামীকাল রোববার (২ এপ্রিল) থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে।

আজ শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত স্বর্ণের নতুন দর অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৮৫০০ টাকা। একুশ ক্যারেট ভরি প্রতি ৮১১৫, আঠারো ক্যারেট ভরি প্রতি ৬৯৫৫ টাকা। তাছাড়া, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য বাড়িয়ে ৫৭৯৫ টাকা করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়