নিজস্ব প্রতিবেদক
বঙ্গবাজারে আগুন : সাময়িক বন্ধ ৯৯৯ সেবা
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণে ৯৯৯ এর কল সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। এই সময়ে জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা বন্ধ রয়েছে। বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এই সেবা বন্ধ রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ৯৯৯ সেবা সংশ্লিষ্টরা।
৯৯৯–এর কার্যালয় অবস্থিত আবদুল গণি রোডের রেল ভবনের পাশে। তবে বঙ্গবাজার–সংলগ্ন পুলিশ সদর দপ্তরে এই সেবার টেলিফোন লাইন, পাওয়ার কানেকশনসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। আগুনের ধোঁয়ায় সদর দপ্তর থেকে কর্মরতদের অনেককে সরিয়ে নিতে হচ্ছে।
এ কারণে সাময়িকভাবে ৯৯৯–এর সেবা কার্যক্রমটি বন্ধ রাখা হয়েছে। আগুনের ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে এই সেবা আবার কখন থেকে কার্যকর করা সম্ভব হবে।
অবশ্য দ্রুত এই সেবা চালু করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ৯৯৯ কতৃপক্ষ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























