ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ৪ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে আগুন : যা লিখেছে আন্তর্জাতিক মিডিয়া 

রাজধানীর অন্যতম ব্যস্ত বিপণি বাজার বঙ্গবাজারে আগুন লাগার ঘটনাটির খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ছয়টায় লাগা আগুন এদিন দুপুর সাড়ে বারোটার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক টেলিফোনে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন। পরে অবশ্য ফায়ার সার্ভিসের কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার পোশাক কারখানায় টমি হিলফিগার এর মতো পশ্চিমা ফ্যাশন ব্র্যান্ডের জন্য উৎপাদিত কিন্তু রপ্তানি মান পূরণ করতে ব্যর্থ হওয়া কাপড় এই বঙ্গবাজারে বিক্রি হয়ে থাকে এবং এই কারণে অগ্নিকাণ্ডের শিকার মার্কেটটি সবার কাছেই বেশ জনপ্রিয় গন্তব্য।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দুর্বল পর্যবেক্ষণ এবং যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে বাংলাদেশের বহু বাণিজ্যিক স্থানে প্রায়ই আগুন লেগে থাকে। কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পখাত গত এক দশকে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন হয়েছে। যদিও বিধ্বংসী অগ্নিকাণ্ড-সহ অতীতে অনেকবারই বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই শিল্পখাত।

রয়টার্স বলছে, দুর্বল নীতি ও সেগুলোর প্রয়োগ না থাকায় শিল্প সংশ্লিষ্ট নানা অগ্নিকাণ্ডের ঘটনায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে।

এছাড়া অনেকটা একই ধরনের সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, বিজনেস রেকর্ডার-সহ আরও অনেক গণমাধ্যম

এদিকে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন অনেকটা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে জানান, রাজধানীর বঙ্গবাজার মার্কেটটি যে ঝুঁকিপূর্ণ সেটি অন্তত দশবার মার্কেটের ব্যবসায়ীদের জানানো হয়েছিলো। তারপরও এখানে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা।

এ ঘটনায় অনেকটা ক্ষুব্ধ তিনি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এ মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ডিজি সাংবাদিকদের বলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ২০১৯ সালের ২ এপ্রিল আমরা বলেছিলাম, আমরা ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানারও দিয়েছিলাম। এরপরে দশবার নোটিশ দিয়েছি যে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়