Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ৬ এপ্রিল ২০২৩

ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয় : সিইসি 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয় এটা কমিশনের সিদ্ধান্ত। 

ব্যালট কিংবা ইভিএম নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয় মন্তব্য করে তিনি বলেন, বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। সব দল এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে বলেও এসময় জানান কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ। ইভিএমে কারচুপি বন্ধ করা সহজ। 

আগাম ভোটের প্রশ্নই আসে না উল্লেখ করে সিইসি বলেন, আগাম নির্বাচন হবে না। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়