Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ৮ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে আজ থেকে বসছে অস্থায়ী দোকান 

ধ্বংস্তুপে পরিণত হয়েছে বঙ্গবাজার।

ধ্বংস্তুপে পরিণত হয়েছে বঙ্গবাজার।

রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের প্রায় ৪ হাজার দোকান। সেই ধ্বংস্তুপের মাঝেই আজ থেকে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে বলে জানিয়েছে মালিক সমিতি।

শুক্রবার (৭ এপ্রিল) সে লক্ষেই সকাল সাড়ে ১০টায় আগুনের ধংসস্তুপ অপরাসণের কাজ শুরু হয়। পুড়ে অঙ্গার এই মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, শনিবার থেকেই শুরু হবে অস্থায়ী দোকানপাট। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। 

নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে আশপাশের ভবনগুলোতেও।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়