Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   চৈত্র ১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ৯ এপ্রিল ২০২৩
আপডেট: ১৬:০৩, ৯ এপ্রিল ২০২৩

ঈদের আগে-পরে ১২ দিন নতুন নিয়মে চলবে ফিলিং স্টেশন

ঈদের আগে ও পরে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগে ৫ দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে। আজ এক মতবিনিময় সভায় জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

তিনি বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে। গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে, সে ব্যাপারে নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়