ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২৯ আগস্ট ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে নি`হ`ত ১ হাজারের বেশি, অন্ধ হলেন ৪শ 

আন্দোলনকারীদের গুলি করছেন এক পুলিশ সদস্য। ফাইল ছবি

আন্দোলনকারীদের গুলি করছেন এক পুলিশ সদস্য। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশব্যাপী হওয়া জুলাই অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংঘ'র্ষে এক হাজারের বেশি মানুষ নি'হ'ত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে আসলাম এবং দেখলাম পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আহত হয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে এবং আমি যতটুকু তাদের কাছ থেকে শুনেছি, তাদের ভালোমতো চিকিৎসা চলছে।

তিনি বলেন, ‘সরকার থেকে বলা হয়েছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের দায় দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা দেয়া হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতের বিষয়ে এ উপদেষ্টা বলেন, ‘এ পর্যন্ত দেখা যাচ্ছে এক হাজারের ওপর নিহত হয়েছেন এবং চার শর ওপর ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে। অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন।

‘আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। তারা বলেছে যত শিঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়