ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

প্রকাশিত: ০৭:১৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৯

এরশাদের পর রওশনও গৃহপালিত বিরোধীদলীয় নেতা: ফখরুল

আইনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সংসদে এরশাদের পর রওশন এরশাদও গৃহপালিত বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনায় মির্জা ফখরুল, 'এরশাদকে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তার দলকে নিয়েই সরকার ক্ষমতা দখল করে আছে।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আওয়ামী লীগ বরাবরই এরশাদের কর্মকাণ্ডের সুবিধা নিয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য বলেও দাবি করেন মির্জা ফখরুল।'

এসময় তিনি আরও বলেন, 'খালেদা জিয়াকে প্রতিহিংসামূলকভাবে আটকে রেখেছে সরকার। সম্মিলিত প্রচেষ্টায় খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।'

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়