আপডেট: ০৭:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রতিবন্ধীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ
পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, সমাজকল্যাণ সচিব, দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে তিন মাসের মধ্যে এ নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে আলাদা বিধি প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আইনজীবী মোস্তাফিজুর রহমানের প্রতিবন্ধী ছেলে মোস্তফা মাসুদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলে মোস্তফা মাসুদকে দুই বিষয়ে অকৃতকার্য দেখানো হয়। পরে খাতা পুনরায় মূল্যায়ন করতে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে রিট করেন তিনি।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালে রুল জারি করেন হাইকোর্ট বেঞ্চ। রুল জারির পর বোর্ড কর্তৃপক্ষ মোস্তফা মাসুদকে জেএসসি পরীক্ষায় কৃতকার্য দেখান। চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় আবার দুই বিষয়ে অকৃতকার্য হয় মোস্তফা মাসুদ। আবারো উত্তরপত্র পুনরায় মূল্যায়ন চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন তার বাবা।
রিটের আইনজীবী জুলহাস উদ্দিন আহমাদ রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























