নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০৭, ২৮ আগস্ট ২০২১
অসুস্থ পাইলটের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।
শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সাথে টেলিফোনে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ক্যাপ্টেন নওশাদকে বাংলাদেশ বিমানের সম্পদ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট মাস্কাট-ঢাকা রুটে ১২৪ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা আসার পথে পাইলটের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
মাঝ আকাশে ক্যাপ্টেন হার্ট অ্যাটাক করায় নাগপুরে বিমানের জরুরি অবতরণ
ঢাকায় না এসে নাগপুরে বিমানের জরুরি অবতরণ
ক্যাপ্টেন নওশাদ দুইবার বিমান দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন যাত্রীদের প্রাণ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























