ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৮ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৫, ২৮ আগস্ট ২০২১

৬৩ দিন পর করোনায় মৃত্যু একশ’র নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। 

একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৪৩৬ জনকে। শনিবার (২৮ আগস্ট) ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। 

দেশে এখন পর্যন্ত করোনায় ২৫ হাজার ৯২৬ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৪ জন। এছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৩৯ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন এবং নারী ৯ হাজার ৬৯ জন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৪৩ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১২ ও ৩১ থেকে ৪০ বছরের ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৮৬১ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আরও পড়তে পারেন-

বিদেশ যেতে হলে খালেদাকে কারাগারে গিয়ে নতুন আবেদন করতে হবে

জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘নির্লজ্জ মিথ্যাচার’: ফখরুল

‘মাসুদ রানা’র লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন

বিশ্বে প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়