ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ২১:৩৫, ২৯ আগস্ট ২০২১

জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল বন্ধ রাখার নির্দেশ

করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণ পরিস্থিতি বিবেচনার শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল বন্ধ রাখার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

রোববার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৬ আগস্ট জারিকৃত জরুরি বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধি-নিষেধ বহাল থাকবে।

জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছর এ দিনটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। আগামীকাল সোমবার (৩০ আগস্ট) শুভ জন্মাষ্টমী উদযাপন হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়