নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১০, ১ সেপ্টেম্বর ২০২১
দেশে ২৪ ঘণ্টায় করোনা টিকা নিলেন চার লাখের বেশি মানুষ
করোনা টিকাদান। ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন ৪ লাখ ৬ হাজার ২৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৭২৪ জন (পুরুষ ১ লাখ চার হাজার ৯৯৪ জন ও নারী ৯৫ হাজার ৭৩০ জন) আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৩০০ জন (পুরুষ ১ লাখ ২০ হাজার ১৯ জন ও নারী ৮৫ হাজার ২৮১ জন)।
মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন।
এছাড়া মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে তিন কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৯ জন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ও চার লাখ ৪৮ হাজার ৬৭৯ জন পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন।
আইনিউজ/এসডিপি
করোনা টিকা নেওয়ার পরে ব্যথা-জ্বর হলে কী করবেন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























