নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২১
সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সাথে সিলেট-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ চালু
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি লাইনচ্যুত বগি উদ্ধার শেষে সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৫৫ মিনিটে রেল যোগাযোগ শুরু হয়। টঙ্গী রেল স্টেশন মাস্টার রাকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিটে টঙ্গী এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
পরে দুপুর ১টা ২০ মিনিটে ট্রেন উদ্ধারে কর্তৃপক্ষ রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বেলা ৫টার দিকে লাইন থেকে দুটি বগি সরিয়ে নেয়ার পর স্লিপার ও পাটাতন মেরামত কাজ শুরু করা হয়।
বিকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা কবলিত লাইন দিয়ে টঙ্গী স্টেশন অতিক্রম করে ঢাকায় ঢুকলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আইনিউজ/এসডি
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ ৩ জনের মৃত্যু
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























