ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

শনিবার থেকে শাহজালালে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

ল্যাবের সংখ্যা কয়টি এবং দৈনিক কতজন ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ৬টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। এ ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

এ সময় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ