নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনায় ২৫ মৃত্যু, শনাক্তের হার কমে ৪ দশমিক ৩৬
ছবি: বিবিসি
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ২১২ জনের শরীরে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনাক্তের হার কমে ৪.৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩৯ জন। আর শনাক্তের মোট সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২০২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি।
মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১২ জন নারী।
গত কয়েক দিন ধরে শনাক্তের হার ক্রমান্বয়ে কমছে। গতকাল ২৬ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৪.৪১, ২৫ সেপ্টেম্বর ৪.৫৪ এবং ২৪ সেপ্টেম্বর ছিল ৪.৬১ শতাংশ।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























