ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ১ অক্টোবর ২০২১
আপডেট: ১৯:৩২, ১ অক্টোবর ২০২১

করোনায় আরও ২১ মৃত্যু, সুস্থ ৯৬০

দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৮৪৭ জনের শরীরে। আর সুস্থ হয়েছেন ৯৬০ জন।

শুক্রবার (১ অক্টোবর( বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৭০টি, যাতে শনাক্তের হার ৩.৪৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন, যাতে শনাক্তের মোট হার ১৫.৯৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৭ হাজার ৫৩১ জনের।

এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়