আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৪:১০, ৩ অক্টোবর ২০২১
কমতে পারে তাপমাত্রা
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি। এই অবস্থায় তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
রোববার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ভারতের বিহার ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, আর লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
শনিবার (২ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হয়েছে। খুলনায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























