নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৬, ৩ অক্টোবর ২০২১
অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনে সতর্কীকরণ বার্তা যুক্ত করার নির্দেশ
সব ধরনের অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে সতর্কীকরণ বার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি : অনলাইন কেনাকাটায় প্রতারণা হতে সাবধান থাকুন- বাণিজ্য মন্ত্রণালয়’ শীর্ষক সতর্ক বার্তাটি ইলেক্ট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অন্তর্ভুক্ত করতে হবে।
লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যেন টাকা খোয়াতে না হয়, সে লক্ষ্যে ই-কমার্সের বিজ্ঞাপনে সতর্কবাণী বাধ্যতামূলক ভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, সম্প্রতি ডিজিটাল কমার্স ব্যবসায় নানা সমস্যা পর্যালোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রেতাদের সাবধান করতে ই-কমার্স বিজ্ঞাপন প্রচারে সতর্কবাণী যুক্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞাপনে নিয়মটি মেনে চলতে হবে ই-কমার্স ব্যবসায়ীদের।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























