নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৮, ৫ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৫০, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ১১:৫০, ৬ অক্টোবর ২০২১
বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত আটক
রাজধানীর উত্তরা এলাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিনকে আটক করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় কথিত সাংবাদিক ও টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন তিনি।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























