ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ৫ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:২৪, ৬ অক্টোবর ২০২১

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে। 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়