ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৮:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২২

নরেন্দ্র মোদীকে বই উপহার দিলেন শেখ হাসিনা

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুবাদ সম্বলিত একটি বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুবাদ সম্বলিত একটি বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী

চারদিনের গুরুত্বপূর্ণ সফরে ভারতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুবাদ সম্বলিত একটি বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) চার দিনের সফরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি সই হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, রোহিঙ্গা সমস্যা, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দুই প্রধানমন্ত্রীর আলোচনার এজেন্ডার শীর্ষে ছিল।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিশদ আলোচনা হয়েছে। উভয় নেতা সন্ত্রাস দমনের মতো বিষয়গুলোতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীর আজমির শরীফের দরগাহ জিয়ারত করার কথা রয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ