Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী বলেছেন,

দেশে রোহিঙ্গারা সবক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি করছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে বাংলাদেশ অনিরাপদ হয়ে উঠবে। অনেকটা আতঙ্কিত হয়েই যেন কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট (আইপিএএমএস) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।

শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে। বর্তমান বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ইস্যু। বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে চায় বলে জানান তিনি।

সরকার প্রধান বলেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশ এক উন্নয়ন বিস্ময়। দারিদ্র কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সফলতা দেখিছে, এসবই সম্ভব হয়েছে শান্তি ও মানুষের সক্ষমতার প্রতি গুরুত্ব দেওয়ার কারণে।

প্রধানমন্ত্রী বলেন, ২৭টি দেশের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গর্বের। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের সঙ্গে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার-২০২২ যৌথ আয়োজনের জন্য আমি যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানায়।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা বিশ্বের প্রায় সব দেশের প্রধান নীতিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুটি দেশগুলোকে টেকসই উন্নয়নের শক্তিশালী সহযোগিতার দিকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আইপিএএমএস বন্ধুত্ব এবং উষ্ণতার অনুভূতি তৈরি করতে পারে যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করে।

সরকার প্রধান বলেন, আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা যে বাংলাদেশ সর্বদা বৈশ্বিক শান্তি বজায় রাখতে সহায়তা করবে। আমাদের সামরিক বাহিনী জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান ভূমিকা পালন করছে। আমরা এটি বজায় রাখতে চাই।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়