আইনিউজ ডেস্ক
জিএম কাদেরের বিরুদ্ধে অবৈধ পন্থায় সম্পত্তি অর্জনের অভিযোগ
জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগগুলো এনেছেন জাতীয় পার্টিরই আরেক নেতা
এবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অবৈধ পন্থায় উপার্জিত অর্থ সম্পত্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন দলীয় জাতীয় পার্টির এক নেতা। নিজ দলেরই আরেক নেতার করা সে অভিযোগে বিদেশে অর্থ পাচারের কথাও উল্লেখ রয়েছে।
জাতীয় পার্টির প্যাডে লিখে এই অভিযোগ রোববার (১৮ সেপ্টেম্বর) দুদকে জমা দেওয়া হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীায় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির ৪ (চার) জন মহিলা সংসদ সদস্য এর মনোনয়ন কার্যক্রমে ১৮ কোটি দশ লাখ টাকা উৎকোচ নেন জি এম কাদের। উৎকোচের বিনিময়ে ওই চারজন মহিলাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
গোলাম মোহাম্মদ কাদের অতি চাতুর্যতার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর অসুস্থতার অজুহাত তৈরি করে তৎকালীন দলীয় মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করে জি এম কাদের নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত করেন।
মূলত দলীয় চেয়ারম্যাান এর পদবি এবং প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার জন্য জি, এম কাদের দলের মহাসচির রাঙ্গাসহ কতিপয় তাবেদার নেতাকে নিয়ে দলের অভ্যন্তরে একটি আলাদা বলয় তৈরি করেন।
মসিউর রহমান রাঙ্গাঁ এর মাধ্যমে মনোনীত মহিলা সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদের আসনে মনোনীত করার অঙ্গীকার ও অর্থ প্রদানের শর্তে চুক্তিপত্র সম্পাদন এর এ বিষয়ে একজন মহিলা সংসদ সদস্যের চুক্তি হয়। যা এরইমধ্যে মিডিয়ায় ফাঁস হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশ করা হয়েছে। সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের মনোনয়নের জন্য ঢাকা-৬ এর সংসদ সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ ওনার কন্যাকে মনোনীত করার শর্তে মহাসচিবকে ৫ (পাঁচ) কোটি টাকা প্রদানের অঙ্গীকার করেছিলেন দলের কেন্দ্রীয় অফিসটি বৈধভাবে ক্রয় করার জন্য। কিন্তু এ অফারটি গ্রহণ করেননি মহাসচিব।
এতে প্রতীয়মান হয় যে, ৩ জন সদস্য থেকে কমপক্ষে প্রতিজনে ৫ (পাঁচ) কোটি করে মোট ১৫ কোটি এবং প্রায়ত অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর কাছ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে জি এম কাদের গ্রহণ করেছেন। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।
গোলাম মোহাম্মদ কাদের পবিত্র জাতীয় সংসদের আসন নিয়ে অত্যন্ত নগ্নভাবে দলীয় ক্ষমতাকে (চুক্তিপত্র ও শোকজ) ব্যবহার করে মহান জাতীয় সংসদকে অপবিত্র করার হীন প্রচেষ্টায় বিন্দুমাত্রও বিচলিত হননি।
মহান জাতীয় সংসদ এর পবিত্রতা ক্ষুণ্নকারী ও সংসদের ভাবমূর্তি ও মর্যাদা জনসমক্ষে হেয় প্রতিপন্নকারী এমন ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগে উল্লেখ করা হয়— দলীয় পদ-পদবি ব্যবহার ও প্রভাব খাটিয়ে দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর মুত্যুর পর মশিউর রহমান রাঙ্গাঁকে ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা একটি নামসর্বস্ব প্যাডে এরশাদ সাহেবের দস্তখত সৃজন করে ক্ষমতাপত্রের মাধ্যমে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠা করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়— চেয়ারম্যান হওয়ার পরেই শুরু হয় দলের পদ-পদবি প্রদানের মাধ্যমে অর্থগ্রহণ এবং পাচার। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৩০১ (তিনশত এক) সদস্যবিশিষ্ট হলেও এখন পর্যন্ত প্রকৃত অর্থে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।
- ফের মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়
- বাবার নাম জালিয়াতির অভিযোগ সাকিবের বিরুদ্ধে
- শেখ হাসিনাকে ফোনে ধন্যবাদ জানালেন রাজা তৃতীয় চার্লস
দলের প্রবীন অভিজ্ঞ বহু রাজনৈতিক নেতাকে দলের পদ থেকে বহিষ্কার করে শূন্য পদে এবং নতুন নতুন পদবি সৃষ্টি করে এ যাবত কোটি কোটি টাকা সংগ্রহ করে নিজের আত্মীয়স্বজনের কাছে গচ্ছিত রেখেছেন ও বিদেশে প্রচুর অর্থপাচার করেছেন।
দলের চেয়ারম্যান হিসেবে বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সভা কিংবা সাধারণ সভা না করেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনসহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে গোপন সন্ধির মাধ্যমে সিঙ্গাপুর-লন্ডন-সিডনি এই সমস্ত শহর বা দেশে অবৈধ অর্থ সংগ্রহ ও পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























