ঢাকা, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬,   আষাঢ় ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:৪৬, ১ অক্টোবর ২০২২

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে সর্বমহলের শোক

বরেণ্য সাংবাদিক তোয়াব খান

বরেণ্য সাংবাদিক তোয়াব খান

আজ শনিবার (১লা অক্টোবর) প্রবীণ দিবসে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও শব্দসৈনিক তোয়াব খান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সর্ব মহলের মানুষ।

সংবাদযোদ্ধা তোয়াব খানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের দাবি বাস্তবায়নে নিবেদিত অন্যতম সংগঠন অনলাইন প্রেস ইউনিটি। বিবৃতিতে তোয়াব খানের স্মৃতিকে স্মরণিয় করে রাখতে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান জানা।একই সাথে ‘তোয়াব খান স্মৃতি জাদুঘর’ করার জন্য  বিনীত অনুরোধ জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সেক্রেটারি, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক, সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  এমপিও।

আজ এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত তোয়াব খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশের সংবাদিকতার বিকাশে এবং মহান মুক্তিযু্দ্ধে তোয়াব খানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা রণাঙ্গণে আমাদের শুধু অনুপ্রেরণাই যোগায়নি আকর্ষণীয় উপস্থাপনায় ‘পিন্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে ।  তার বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, তোয়াব খান তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগ-যুগ ধরে, মহাকাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়