আইনিউজ ডেস্ক
পুলিশের পোশাক পরে টিকটক, ১৩ পুলিশের শাস্তি চেয়ে চিঠি
বাংলাদেশ পুলিশ
পুলিশের পোশাক (ইউনিফর্ম) পরে টিকটক ভিডিও করায় ডিএমপির আট নারী ও পাঁচ পুরুষ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযুক্তরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত তারা। এর মধ্যে দুজন হবিগঞ্জে রয়েছেন।
গত ৬ অক্টোবর ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক আদেশে এ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ আদেশের অনুলিপি কমান্ড্যান্ট, পুলিশ ট্রেনিং সেন্টার, মহেরা, টাঙ্গাইল/পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুরে পাঠানো হয়েছে। কমান্ড্যান্ট আরআরএফ, চট্টগ্রাম, পিরোজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, মাগুরা ও ঝালকাঠি পুলিশ সুপারদের কাছে ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
গত বছর ডিএমপি বিভিন্ন ইউনিটে নির্দেশনা পাঠিয়েছিল- ‘পুলিশের ইউনিফর্ম পরে টিকটক-লাইকির (অ্যাপ ব্যবহার) মতো ভিডিও বানাতে বা শেয়ার করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকতে হবে।
ওই নির্দেশনায় বলা হয়, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়।
এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, পুলিশের পোশাক পরে অথবা পুলিশবিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ মেনে চলতে হবে।
অভিযুক্ত ১৩ কনস্টেবল হলেন-আবু হানিফা নিপু (হবিগঞ্জ), সাকিরা আক্তার (হবিগঞ্জ), আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) ও মো. আশিকুল হক (ঝালকাঠি)।
আদেশে উল্লেখ করা হয়, পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। ওই ভিডিও কন্টেন্টগুলোতে অনেকের নেতিবাচক মন্তব্য রয়েছে।
পুলিশের স্যোশাল মিডিয়া ব্যবহার নীতিমালা
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, পুলিশের স্যোশাল মিডিয়া ব্যবহার নীতিমালা রয়েছে। সেখানে বলা আছে— পুলিশ সদস্যরা কী কী করতে পারবেন এবং কী কী পারবনে না। বিধিনিষেধের মধ্যে যারা ইউনিফর্ম পরে টিকটক করবে তারা শাস্তির আওতায় আসবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























