Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা 

উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আসন্ন উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ছয়টি বিভাগীয় অঞ্চলের ৪৯টি জেলার ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিতের দিন তারিখ জানিয়েছে কমিশন। যদিও কিছু উপজেলার নির্বাচনের ব্যাপারে এখনো তারিখ ঘোষণা করা হয়নি। 

গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন চারটি ধাপে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে তালিকা প্রকাশ করেছে।

কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে প্রথম ধাপে ১০৮টি উপজেলায়, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি এবং চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

এ ছাড়া খুলনা বিভাগের দুটি উপজেলা এবং বরিশাল ও রাজশাহী বিভাগের একটি করে দুটি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ পরে নির্ধারণ করা হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর নির্বাচনের তালিকা পরে ঘোষণা করবে ইসি।

গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল, রমজান মাসের শেষের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

সারা দেশের ৬৪টি জেলায় ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুনে।

নির্বাচন কমিশনের অনলাইনে দেওয়া রাখা নাগরিক তথ্যে বলা হয়েছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত সিলেট ও চট্টগ্রাম অঞ্চল-এর তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়