Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২৪ মার্চ ২০২৪

ঈদযাত্রায় আজ থেকে শুরু ট্রেনের টিকেট বিক্রি

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। 

রোববার (২৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি। এবছর কালোবাজারি ঠেকাতে অনলাইনে টিকিট কেনার সময় যাত্রীর মোবাইল ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাবে। ওটিপি ইনপুট দেওয়ার পর আসবে টিকিট। 

গত বছর থেকে জাতীয় পরিচয় (এনআইডি), মোবাইল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নিবন্ধন করা যাত্রীর কাছে টিকিট বিক্রি করছে রেলওয়ে। অন্যের মোবাইল নম্বর এবং এনআইডি দিয়ে টিকিট কেটে কয়েক গুণ দামে কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। তাই এবার ওটিপি চালু করা হচ্ছে। যে মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কেনা হবে, সেই নম্বরে ওটিপি যাবে। মোবাইল নম্বরের মালিক টিকিটের প্রকৃত ক্রেতা হলে ওটিপি ইনপুট দেবেন। অন্য কেউ টিকিট নিতে পারবে না।চ

সার্ভারে চাপ কমাতে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিটি সকাল ৮টায় অনলাইনে বিক্রি শুরু হবে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে আট দিনের আগাম টিকিট বিক্রি হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়