ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ মার্চ ২০২৪

কুমিল্লায় প্রবাসীকে হ ত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃ ত্যু দ ণ্ড 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় প্রবাসী আব্দুল জলিল হ ত্যা মামলায় তার স্ত্রী শাহনাজ বেগমসহ চারজনকে মৃ ত্যু দ ণ্ড দিয়েছেন আদালতে। এ মামলায় শাহজাহান নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বুধবার (২৬ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু ইউসুফ মুন্সী জানান, ২০১৩ সালের ৯ জুন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে হোমনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল জলিল৷ পরদিন বাহের খোলা এলাকার রাস্তার পাশ থেকে জলিলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই তাজুল ইসলাম।

পরে আব্দুল জলিলের স্ত্রী শাহানাজ বেগম, শাহজাহান, আব্দুল কুদ্দুস মিয়া, আব্দুল খালেক ও রাজিব নামে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বুধবার এ রায় দেন আদালত।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়